এআই সহকারী, প্রমাণ নয়
অনুসন্ধানের গতি ও ব্যাপকতা বাড়াতে ডেটা এক্সপ্লেইনার এআই ব্যবহার করে। এআই’র সহায়তায় পাওয়া তথ্য, ডেটা ও বিশ্লেষণ ডেটা এক্সপ্লেইনারের কর্মীরা সরাসরি পর্যালোচনা বা যাচাই করে থাকেন।
অনুসন্ধান পরিকল্পনা
বড় প্রশ্নকে ছোট যাচাইযোগ্য প্রশ্নে ভাঙা, সম্ভাব্য উৎস চিহ্নিত করা এবং গবেষণার কাজ সাজাতে আমরা এআই’র সহায়তা নিয়ে থাকি।
নথি ও ডেটা খোঁজা
বড় নথিতে প্রাসঙ্গিক অংশ, ডেটার কাঠামো, সম্ভাব্য অসঙ্গতি বা পরবর্তী যাচাইয়ের লিড খুঁজতে আমরা এআই ব্যবহার করি।
বিশ্লেষণ ও কোড
ডেটা পরিষ্কার করা, হিসাব পরীক্ষা, কোড লেখা বা ডিবাগ করা এবং পুনরাবৃত্ত বিশ্লেষণ দ্রুত করতে আমরা এআই ব্যবহার করি।
মূল উৎসে ফিরে যাওয়া
এআই’র তৈরি সারাংশ, বিশ্লেষণকে আমরা উৎস হিসেবে বিবেচনা করি না। প্রকাশযোগ্য তথ্যকে ডেটা এক্সপ্লেইনারের কর্মীরা মূল নথি, ডেটা বা অন্য যাচাইযোগ্য উৎসের সহায়তায় যাচাই করে থাকেন।
স্বচ্ছতা
যে ক্ষেত্রে এআই অনুসন্ধানের পদ্ধতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেখানে প্রাসঙ্গিক হলে সেই ব্যবহার এবং তার সীমা আমরা পাঠকের কাছে ব্যাখ্যা করি।
