ডেটায় নির্বাচন ২০২৬

৭ কোটি টাকার ফেইসবুক ভোটযুদ্ধ

২৭ নভেম্বর ২০২৫ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ফেইসবুকে নির্বাচনী বিজ্ঞাপনের ডেটা বিশ্লেষণ। কোন দল সবচেয়ে বেশি খরচ করেছে, কোন জেলায় বিজ্ঞাপন সবচেয়ে বেশি ছিল, কীভাবে সমন্বিত প্রচার চলেছে– তা অনুসন্ধান করা হয়েছে এই বিশ্লেষণে।

ডেটা এক্সপ্লেইনার ২৯-০৫-২০২৬
মোট ব্যয়
৳৭,০৯,৯৯,৮৫২
মোট পেইজ
১,২২৪
মোট বিজ্ঞাপন
২৫,৭০৩

দেশে নির্বাচনী প্রচারণা এখন আর শুধু পোস্টারে সীমাবদ্ধ নেই। ২০২৬ সালের নির্বাচন ঘিরে ফেইসবুক বিজ্ঞাপনের ডেটা দেখায়, ডিজিটাল প্রচারে এখন দল, প্রার্থী, সমর্থকগোষ্ঠী ও অনানুষ্ঠানিক নেটওয়ার্ক– সবাই সক্রিয়।

কিছু জেলায় দলীয় পেইজের চেয়ে প্রার্থীকেন্দ্রিক প্রচারণায় বেশি ব্যয় হয়েছে। আবার কোথাও একই বার্তা ও ভিজ্যুয়াল একাধিক পেইজ থেকে বিজ্ঞাপন আকারে প্রকাশ হয়েছে, যা সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কের ইঙ্গিত দেয়।

ডেটা আরও দেখায়, প্রভাব শুধু মোট ব্যয়ের ওপরই নির্ভর করছে না; বরং কতগুলো পেইজ, কত ধরনের নেটওয়ার্ক ও কত বিস্তৃত এলাকায় প্রচার চালানো হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।

জেলা অনুযায়ী বিজ্ঞাপন ব্যয়
কমবেশি

খরচে শীর্ষ জেলা

৫৪ শতাংশ খরচ ৭ জেলায়

শীর্ষ সাত জেলায় ফেইসবুক বিজ্ঞাপনে প্রচারণার কৌশলে কিছু পার্থক্য অবশ্য দেখা যায়। কোনো জেলায় বড় দলগুলোর প্রচার চলেছে সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে। আবার কোথাও প্রার্থীর নিজের প্রচারণা ছিল বেশি।

ঢাকা ও চট্টগ্রামের মতো জেলায় বহু-পেইজভিত্তিক প্রচার দেখা গেছে। আবার কিছু জেলায় বড় অংশের বিজ্ঞাপন দেয়া হয়েছে অল্প কয়েকটি পেইজ থেকে।

অন্যদিকে, ছোট পেইজ ও স্থানীয় সমর্থক নেটওয়ার্ক মিলে তৈরি হয়েছে আরেকটি ফেইসবুক বিজ্ঞাপন-বলয়।

ফেইসবুকে বিজ্ঞাপনের এই লড়াই আসলে দৃশ্যমানতা, সমন্বয় ও প্রভাব নিয়ন্ত্রণের প্রতিযোগিতাও।

শীর্ষ জেলা | ১

ঢাকা

মোট ব্যয়
৳১৩,৫৯৪,৩৩৮
শীর্ষ জেলা | ১

মৌলিক তথ্য

মোট বিজ্ঞাপন
৪,২০১
পেইজ/প্রোফা.
১৩০
সারা দেশের কত
২৭.৮%
শীর্ষ জেলা | ১

ব্যয়ের ধরন

প্রার্থী, প্রার্থীর পক্ষে ব্যয়
প্রার্থী
৳৯,১৭৬,২৩০৬৭.৫%
প্রার্থীর পক্ষে
৳৪,৩২৩,৩১৪৩১.৮%
দলের পক্ষে
৳৯৪,৭৯৪০.৭%
দলভিত্তিক প্রার্থী ব্যয়
বিএনপি
৳৪,৩৪৬,০০৬
জামায়াত
৳৩,১৮৩,৭১২
স্বতন্ত্র
৳৪৬৪,৪৫৪
এনসিপি
৳৪৫২,৩৭৬
এবি পার্টি
৳১৫৮,৭২২
শীর্ষ জেলা | ১

কোন দলের কত

দল: জামায়াত ৳৬,০৫৮,৮৮৬, বিএনপি ৳৫,১১৬,০৭০, স্বতন্ত্র ৳৭১৮,০৯২
অ্যাফিলিয়েশন: প্রার্থী ৳৯,১৭৬,২৩০, প্রার্থীর পক্ষে ৳৪,৩২৩,৩১৪, দলের পক্ষে ৳৯৪,৭৯৪

মোট প্রার্থী৬০প্রার্থী-ভিত্তিক ব্যয় ৳৯,১৭৬,২৩০
দলভিত্তিক প্রার্থী ব্যয়
বিএনপি
৳৪,৩৪৬,০০৬
জামায়াত
৳৩,১৮৩,৭১২
স্বতন্ত্র
৳৪৬৪,৪৫৪
এনসিপি
৳৪৫২,৩৭৬
এবি পার্টি
৳১৫৮,৭২২
শীর্ষ জেলা | ২

চট্টগ্রাম

মোট ব্যয়
৳৪,২৪৫,৭২২
শীর্ষ জেলা | ২

মৌলিক তথ্য

মোট বিজ্ঞাপন
১,২৪০
পেইজ/প্রোফা.
৫৪
সারা দেশের কত
৮.৭%
শীর্ষ জেলা | ২

ব্যয়ের ধরন

প্রার্থী, প্রার্থীর পক্ষে ব্যয়
প্রার্থী
৳৩,৯৯৮,৫৫০৯৪.২%
প্রার্থীর পক্ষে
৳২৪৩,৭৫৬৫.৭%
দলের পক্ষে
৳৩,৪১৬০.১%
দলভিত্তিক প্রার্থী ব্যয়
জামায়াত
৳২,০৮৩,৮৮২
বিএনপি
৳১,৬৩৬,৯৯৬
স্বতন্ত্র
৳১৫০,৯১৪
ইসলামী আন্দোলন বাংলাদেশ
৳৬৪,৬৬০
এনসিপি
৳৩৮,৬৭৪
শীর্ষ জেলা | ২

কোন দলের কত

দল: জামায়াত ৳২,০৮৫,২২৪, বিএনপি ৳১,৭৭৩,৫১৪, স্বতন্ত্র ৳২৪৮,৮৮০
অ্যাফিলিয়েশন: প্রার্থী ৳৩,৯৯৮,৫৫০, প্রার্থীর পক্ষে ৳২৪৩,৭৫৬, দলের পক্ষে ৳৩,৪১৬

মোট প্রার্থী৩৭প্রার্থী-ভিত্তিক ব্যয় ৳৩,৯৯৮,৫৫০
দলভিত্তিক প্রার্থী ব্যয়
জামায়াত
৳২,০৮৩,৮৮২
বিএনপি
৳১,৬৩৬,৯৯৬
স্বতন্ত্র
৳১৫০,৯১৪
ইসলামী আন্দোলন বাংলাদেশ
৳৬৪,৬৬০
এনসিপি
৳৩৮,৬৭৪
শীর্ষ জেলা | ৩

নারায়ণগঞ্জ

মোট ব্যয়
৳২,০৭৮,৭৫৮
শীর্ষ জেলা | ৩

মৌলিক তথ্য

মোট বিজ্ঞাপন
৭৭৬
পেইজ/প্রোফা.
২৫
সারা দেশের কত
৪.৩%
শীর্ষ জেলা | ৩

ব্যয়ের ধরন

প্রার্থী, প্রার্থীর পক্ষে ব্যয়
প্রার্থী
৳১,৮৭৫,৮৭২৯০.২%
প্রার্থীর পক্ষে
৳১৭০,৫৫৬৮.২%
দলের পক্ষে
৳৩২,৩৩০১.৬%
দলভিত্তিক প্রার্থী ব্যয়
বিএনপি
৳৯৭১,৭৩০
খেলাফত মজলিশ
৳২৪৫,৭০৮
স্বতন্ত্র
৳২০৫,৮১৪
বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)
৳১৮৪,৯৫২
গণসংহতি আন্দোলন
৳৮০,২৭৬

এই জেলায় সবচেয়ে বড় অংশ প্রার্থী–মোট জেলা ব্যয়ের ৯০.২%।

শীর্ষ জেলা | ৩

কোন দলের কত

দল: বিএনপি ৳১,০৯৮,১২২, খেলাফত মজলিশ ৳২৪৫,৭০৮, স্বতন্ত্র ৳২০৫,৮১৪
প্রার্থী ৳১,৮৭৫,৮৭২, প্রার্থীর পক্ষে ৳১৭০,৫৫৬, দলের পক্ষে ৳৩২,৩৩০

মোট প্রার্থী১৬প্রার্থী-ভিত্তিক ব্যয় ৳১,৮৭৫,৮৭২
দলভিত্তিক প্রার্থী ব্যয়
বিএনপি
৳৯৭১,৭৩০
খেলাফত মজলিশ
৳২৪৫,৭০৮
স্বতন্ত্র
৳২০৫,৮১৪
বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)
৳১৮৪,৯৫২
গণসংহতি আন্দোলন
৳৮০,২৭৬
শীর্ষ জেলা | ৪

ময়মনসিংহ

মোট ব্যয়
৳১,৮৬৯,৫২৮
শীর্ষ জেলা | ৪

মৌলিক তথ্য

মোট বিজ্ঞাপন
৮০১
পেইজ/প্রোফা.
৩০
সারা দেশের কত
৩.৮%
শীর্ষ জেলা | ৪

ব্যয়ের ধরন

প্রার্থী, প্রার্থীর পক্ষে ব্যয়
প্রার্থী
৳১,৪৯৫,৪৭৬৮০.০%
প্রার্থীর পক্ষে
৳৩৫৯,১৬৮১৯.২%
দলের পক্ষে
৳১৪,৮৮৪০.৮%
দলভিত্তিক প্রার্থী ব্যয়
বিএনপি
৳৬১৬,৭১০
জামায়াত
৳৪১৯,৮০২
এনসিপি
৳২২০,৯৪২
স্বতন্ত্র
৳১৮৮,৪৯০
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি
৳২৪,১৫৬
শীর্ষ জেলা | ৪

কোন দলের কত

দল: বিএনপি ৳৭৩৬,৩৯২, জামায়াত ৳৬৬১,৮৫০, এনসিপি ৳২২০,৯৪২
অ্যাফিলিয়েশন: প্রার্থী ৳১,৪৯৫,৪৭৬, প্রার্থীর পক্ষে ৳৩৫৯,১৬৮, দলের পক্ষে ৳১৪,৮৮৪

মোট প্রার্থী১৯প্রার্থী-ভিত্তিক ব্যয় ৳১,৪৯৫,৪৭৬
দলভিত্তিক প্রার্থী ব্যয়
বিএনপি
৳৬১৬,৭১০
জামায়াত
৳৪১৯,৮০২
এনসিপি
৳২২০,৯৪২
স্বতন্ত্র
৳১৮৮,৪৯০
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি
৳২৪,১৫৬
শীর্ষ জেলা | ৫

ব্রাহ্মণবাড়িয়া

মোট ব্যয়
৳১,৬২২,২৩৪
শীর্ষ জেলা | ৫

মৌলিক তথ্য

মোট বিজ্ঞাপন
৭৪২
পেইজ/প্রোফা.
২৪
সারা দেশের কত
৩.৩%
শীর্ষ জেলা | ৫

ব্যয়ের ধরন

প্রার্থী, প্রার্থীর পক্ষে ব্যয়
প্রার্থী
৳১,৫৮৭,০৯৮৯৭.৮%
প্রার্থীর পক্ষে
৳১৮,০৫৬১.১%
দলের পক্ষে
৳১৭,০৮০১.১%
দলভিত্তিক প্রার্থী ব্যয়
স্বতন্ত্র
৳৫২২,০৩৮
জামায়াত
৳৩৯৭,৪৭৬
বাংলাদেশ খেলাফত মজলিস
৳১৯০,০৭৬
গণসংহতি আন্দোলন
৳১৮৫,৬৮৪
ইসলামী আন্দোলন বাংলাদেশ
৳১৬৯,২১৪
শীর্ষ জেলা | ৫

কোন দলের কত

দল: স্বতন্ত্র ৳৫২২,০৩৮, জামায়াত ৳৪১৪,৫৫৬, বাংলাদেশ খেলাফত মজলিস ৳১৯০,০৭৬
অ্যাফিলিয়েশন: প্রার্থী ৳১,৫৮৭,০৯৮, প্রার্থীর পক্ষে ৳১৮,০৫৬, দলের পক্ষে ৳১৭,০৮০

মোট প্রার্থী১৯প্রার্থী-ভিত্তিক ব্যয় ৳১,৫৮৭,০৯৮
দলভিত্তিক প্রার্থী ব্যয়
স্বতন্ত্র
৳৫২২,০৩৮
জামায়াত
৳৩৯৭,৪৭৬
বাংলাদেশ খেলাফত মজলিস
৳১৯০,০৭৬
গণসংহতি আন্দোলন
৳১৮৫,৬৮৪
ইসলামী আন্দোলন বাংলাদেশ
৳১৬৯,২১৪
শীর্ষ জেলা | ৬

বাগেরহাট

মোট ব্যয়
৳১,৬০৮,৮১৪
শীর্ষ জেলা | ৬

মৌলিক তথ্য

মোট বিজ্ঞাপন
২৮৫
পেজ/প্রোফা.
১০
সারা দেশের কত
৩.৩%
শীর্ষ জেলা | ৬

ব্যয়ের ধরন

প্রার্থী, প্রার্থীর পক্ষে ব্যয়
প্রার্থী
৳১,৫৮৭,২২০৯৮.৭%
প্রার্থীর পক্ষে
৳২১,৫৯৪১.৩%
দলভিত্তিক প্রার্থী ব্যয়
স্বতন্ত্র
৳১,৩৮৩,৩৫৮
জামায়াত
৳১০৫,৪০৮
বিএনপি
৳৫৭,৮২৮
ইসলামী আন্দোলন বাংলাদেশ
৳৪০,৬২৬
শীর্ষ জেলা | ৭

সিলেট

মোট ব্যয়
৳১,৩৫৬,১৫২
শীর্ষ জেলা | ৭

মৌলিক তথ্য

মোট বিজ্ঞাপন
৬০২
পেইজ-প্রোফা.
১৮
সারা দেশের কত
২.৮%
শীর্ষ জেলা | ৭

ব্যয়ের ধরন

প্রার্থী, প্রার্থীর পক্ষে ব্যয়
প্রার্থী
৳১,২৮৮,৮০৮৯৫.০%
দলের পক্ষে
৳৬৭,৩৪৪৫.০%
দলভিত্তিক প্রার্থী ব্যয়
বিএনপি
৳৫৮৮,৫২৮
জামায়াত
৳৪৫২,৯৮৬
বাংলাদেশ খেলাফত মজলিস
৳১৭১,২৮৮
জাতীয় পার্টি
৳৩২,৬৯৬
স্বতন্ত্র
৳২৬,৩৫২
শীর্ষ জেলা | ৭

কোন দলের কত

দল: বিএনপি ৳৬১৪,৬৩৬, জামায়াত ৳৪৬১,২৮২, বাংলাদেশ খেলাফত মজলিস ৳১৭১,২৮৮
অ্যাফিলিয়েশন: প্রার্থী ৳১,২৮৮,৮০৮, দলের পক্ষে ৳৬৭,৩৪৪

মোট প্রার্থী১২প্রার্থী-ভিত্তিক ব্যয় ৳১,২৮৮,৮০৮
দলভিত্তিক প্রার্থী ব্যয়
বিএনপি
৳৫৮৮,৫২৮
জামায়াত
৳৪৫২,৯৮৬
বাংলাদেশ খেলাফত মজলিস
৳১৭১,২৮৮
জাতীয় পার্টি
৳৩২,৬৯৬
স্বতন্ত্র
৳২৬,৩৫২

শুধু দলের জন্য বিজ্ঞাপন

দল-সংশ্লিষ্ট মোট ব্যয়ের বিশ্লেষণে দেখা যায়, ফেইসবুকভিত্তিক রাজনৈতিক প্রচারণা শুধু প্রার্থীর নিজস্ব পেইজে সীমাবদ্ধ ছিল না; বরং প্রার্থী, প্রার্থীর পক্ষে, এবং দলের পক্ষে– এই তিন ধরনের পেইজ মিলেই বড় ফেইসবুক প্রচার নেটওয়ার্ক তৈরি হয়েছে।

বিএনপির সবচেয়ে বড় অংশের ব্যয় এসেছে সরাসরি “প্রার্থী” ক্যাটাগরি থেকে। প্রার্থীর নিজের পেইজ, সমর্থকগোষ্ঠী ও দলপন্থী প্রচার মিলিয়ে তারা বড় পরিসরের অনলাইন উপস্থিতি তৈরি করেছে।

দলভিত্তিক ব্যয়ের উৎস

শীর্ষ ১০ দল আলাদা দেখানো হয়েছে; বাকিগুলো অন্যান্য হিসেবে একত্র করা হয়েছে। প্রতিটি দলের মোট ব্যয় কীভাবে প্রার্থী, প্রার্থীর পক্ষেদলের পক্ষে পেইজে ভাগ হয়েছে। বারে হোভার বা ট্যাপ করে দেখুন।

প্রার্থী প্রার্থীর পক্ষে দলের পক্ষে
বিএনপি৪৫৯টি পেইজ
৳৩৬,৫৯১,৯৪৮
জামায়াত৩৭০টি পেইজ
৳২১,৬১৪,৮৬২
স্বতন্ত্র৮৬টি পেইজ
৳৫,১৯১,১০০
এনসিপি৭২টি পেইজ
৳১,৮৬২,৯৪০
ইসলামী আন্দোলন বাংলাদেশ৬৭টি পেইজ
৳১,৫২২,৫৬০
বাংলাদেশ খেলাফত মজলিস২৪টি পেইজ
৳১,০১৫,৪০৬
গণসংহতি আন্দোলন৯টি পেইজ
৳৪৫৩,৮৪০
এবি পার্টি১৫টি পেইজ
৳৪১৯,৪৩৬
জনতার দল৬টি পেইজ
৳৩৩২,৬৯৪
জাতীয় পার্টি১৭টি পেইজ
৳৩০২,৮০৪
অন্যান্য৯১টি পেইজ
৳১,৬৯২,২৬২

জামায়াতের চিত্র কিছুটা আলাদা। তাদের ব্যয়ের বড় অংশ এসেছে “প্রার্থীর পক্ষে” পরিচালিত পেইজ থেকে। তুলনামূলক কম সংখ্যক পেইজ ব্যবহার করলেও তাদের প্রচার দেখা গেছে সমর্থক নেটওয়ার্কের মাধ্যেম।

স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রেও বড় অংশের ব্যয় এসেছে সরাসরি প্রার্থীভিত্তিক প্রচারণা থেকে। তবে তাদের প্রচারণা সাধারণত নির্দিষ্ট কিছু জেলা বা আসনে কেন্দ্রীভূত ছিল।

এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং অন্যান্য ছোট দলগুলোর ব্যয় তুলনামূলক। তবে তাদের ক্ষেত্রেও “দলের পক্ষে”“প্রার্থীর পক্ষে” বিজ্ঞাপনের ব্যবহার দেখা গেছে।

দল, প্রার্থী ও প্রার্থীর পক্ষ ছাড়াও কিছু পেইজ থেকে আরেক ধরনের প্রচার দেখা গেছে। এসব পেইজ নির্দিষ্ট কোনো জেলা, আসন, বা প্রার্থীকে লক্ষ্যে করে বিজ্ঞাপন দেয়নি। আবার কিছু পেইজ নির্দিষ্ট জেলা, প্রার্থী বা স্থানীয় প্রচারণাকে কেন্দ্র করে সক্রিয় ছিল।

দলের পক্ষে পেইজ: জেলা-সংশ্লিষ্ট বনাম জেলা-অনির্দিষ্ট ব্যয়

এই চার্টে শুধু দলের-পক্ষে ব্যয়ের অন্তত ৫% যেসব দলের, সেগুলো আলাদা দেখানো হয়েছে; বাকিগুলো অন্যান্য হিসেবে একত্র করা হয়েছে। বারে হোভার বা ট্যাপ করে দেখুন।

জেলা/স্থানীয় প্রচারণার সঙ্গে যুক্ত জেলা-অনির্দিষ্ট / জাতীয় প্রচারণা
বিএনপিজেলা পেইজ ৭৭টি · জেলাবিহীন পেইজ ২১১টি
৳১৮,৫৯৩,৪১০
জামায়াতজেলা পেইজ ৭৩টি · জেলাবিহীন পেইজ ১০০টি
৳৯,২৮৪,৯৩২
অন্যান্যজেলা পেইজ ৯০ · জেলাবিহীন পেইজ ৭৪
৳২৭,৩৫,৩৬২

দলের পক্ষে প্রচার চালানো পেইজগুলি খরচ করেছে মোট ৳৩,০৬,১৩,৭০৪। এর মধ্যে সুনির্দিষ্ট জেলাকেন্দ্রিক পেইজের ব্যয় ৳৮৪,৬৫,৩৩৬। জাতীয়/কেন্দ্রীয় প্রচার চালানোর পেইজগুলির ব্যয় ৳২,২১,৪৮,৩৬৮।

নিচের ড্রপডাউন মেনু থেকে দল নির্বাচন করে দলটির মোট ব্যয়, বিজ্ঞাপন ও পেইজের সংখ্যা দেখুন।

মোট ব্যয়
মোট বিজ্ঞাপন
মোট পেইজ

কোন পেইজে কত?

ফেইসবুক অ্যাড লাইব্রেরির ডেটা অনুযায়ী, সর্বোচ্চ ব্যয় হয়েছে “প্রার্থী” ক্যাটাগরিতে। এতে সবচেয়ে খরচ করেছে বিএনপি। ঢাকাসহ বড় জেলাগুলোতে বিএনপির প্রার্থী-কেন্দ্রিক ফেইসুবক প্রচার বেশি দেখা গেছে।

দলভিত্তিক প্রার্থী ও প্রার্থীর পক্ষে ব্যয়

এখানে প্রার্থী, প্রার্থীর পক্ষে ও দলের পক্ষে– তিন ধরনের ব্যয়ের ভেতরে শীর্ষ ৫ দলের অংশ দেখানো হয়েছে।

জামায়াতের চিত্র কিছুটা ভিন্ন। তাদের ব্যয়ের বড় অংশ এসেছে “প্রার্থীর পক্ষে” পরিচালিত পেইজ থেকে। কম সংখ্যক পেইজ ব্যবহার করেও তারা সমন্বিত ডিজিটাল উপস্থিতি তৈরি করতে পেরেছে। বারে হোভার বা ট্যাপ করে দেখুন।

“দলের পক্ষে” ক্যাটাগরিতেও বড় অঙ্কের ব্যয় দেখা যায়। এখানেও খরচে এগিয়ে বিএনিপপন্থীরা।

নিচের ড্রপডাউন থেকে জেলা বাছাই করুন। একটি জেলা নির্বাচন করলে নিচের চার্টে সেই জেলার ব্যয়, পেইজ সংখ্যা এবং শীর্ষ ১০ পেইজের বিস্তারিত তথ্য দেখা যাবে। জেলা নির্বাচনের পর পাশের 'আসন নির্বাচন করুন' ড্রপডাউন থেকে আসন বাছাই করলে সেই আসনের উল্লেখিত তথ্যগুলি দেখা যাবে।

মোট ব্যয়
শীর্ষ ১০ পেইজের ব্যয়
মোট পেইজ
বিজ্ঞাপন দেয় কে?

এই অংশে দেখা যায়, কোনো একটি আসনে শুধু প্রার্থী নিজে কত টাকা খরচ করেছেন তা নয়, বরং তাঁর পক্ষে অন্য পেজগুলো মিলেও কত বড় ডিজিটাল প্রচার চালানো হয়েছে। ফলে বোঝা যায় – কোন প্রার্থীর চারপাশে বেশি সমন্বিত অনলাইন নেটওয়ার্ক সক্রিয় ছিল।

চার্টে চার ধরনের তথ্য দেখানো হয়েছে: প্রার্থীর নিজের পেজ থেকে বিজ্ঞাপন ব্যয়, প্রার্থীর পক্ষে অন্য পেজগুলোর ব্যয়, প্রার্থীর নিজের পেজ থেকে চালানো বিজ্ঞাপনের সংখ্যা, এবং সমর্থক বা প্রার্থীর পক্ষে/সমর্থনধর্মী পেজগুলোর বিজ্ঞাপনের সংখ্যা।

এই তুলনা থেকে সহজেই বোঝা যায়, কোন প্রার্থী সরাসরি নিজের প্রচারে জোর দিয়েছেন, আর কারা বড় ধরনের সমর্থক নেটওয়ার্কের সুবিধা পেয়েছেন।

অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রার্থীর নিজের খরচ তুলনামূলক কম হলেও তাঁর পক্ষে পরিচালিত পেজগুলোর ব্যয় অনেক বেশি। অর্থাৎ প্রচারণা শুধু অফিসিয়াল পেজে সীমাবদ্ধ ছিল না; বরং একই বার্তা, স্লোগান বা রাজনৈতিক অবস্থান ছড়িয়ে দিতে একাধিক পেজ একসঙ্গে সক্রিয় ছিল।

আবার কিছু আসনে প্রার্থীর নিজের পেজই ছিল মূল প্রচারণার কেন্দ্র। সেখানে প্রার্থীর পক্ষে/সমর্থনধর্মী পেজের উপস্থিতি কম, কিন্তু অফিসিয়াল পেজ থেকেই ধারাবাহিকভাবে বেশি সংখ্যক বিজ্ঞাপন চালানো হয়েছে। এটি দেখায় যে সব প্রার্থী একই ধরনের ডিজিটাল কৌশল ব্যবহার করেননি।

কনস্টিটুয়েন্সি নির্বাচন করলে স্থানীয় পর্যায়ের চিত্র আরও পরিষ্কার হয়ে ওঠে। কোনো কোনো আসনে দুই বা তিনজন প্রার্থীর মধ্যে ডিজিটাল প্রচারের প্রতিযোগিতা তীব্র ছিল, আবার কোথাও একজন প্রার্থীই প্রায় পুরো অনলাইন বিজ্ঞাপন স্পেস দখল করে রেখেছেন।

এই বিশ্লেষণ শুধু বিজ্ঞাপনের পরিমাণ দেখায় না; বরং রাজনৈতিক ডিজিটাল নেটওয়ার্ক কতটা সমন্বিতভাবে কাজ করেছে, সেটিও সামনে আনে। ফলে বোঝা যায় – নির্বাচনী প্রচারণায় ফেসবুক বিজ্ঞাপন এখন শুধু ব্যক্তিগত প্রচার নয়, বরং সমন্বিত ডিজিটাল ক্যাম্পেইনের একটি বড় অংশ হয়ে উঠেছে।

নিচের ড্রপডাউন মেনু থেকে আসন নির্বাচন করলে নিচের চার্টে ওই আসনের প্রার্থীর এবং প্রার্থীর পক্সের পেইজগুলির ব্যয় দেখা যাবে।প্রার্থীর নিজের পেইজের ব্যয় নীল রঙে এবং প্রার্থীর পক্ষের পেইজের ব্যয়/বিজ্ঞাপন হলুদ রঙে দেখানো হয়েছে।

Candidate pages
Own spend
প্রার্থীর পক্ষে spend
Total ads
নীল = candidate's own spend, হলুদ = pro-candidate spend.
নীল = candidate's own number of ads, হলুদ = pro-candidate number of ads.
একটি constituency নির্বাচন করুন।

আসনভিত্তিক মোট ব্যয় – মানচিত্র ক্লিক/ট্যাপ করে দেখুন

মানচিত্রে কোনো জেলায় হোভার/ট্যাপ করলে সেই জেলার ব্যয়, বিজ্ঞাপন ও পেইজ সংখ্যা দেখা যাবে। কোন জেলায় ক্লিক/ট্যাপ করলে সেই জেলার দলভিত্তিক ও আসনভিত্তিক ব্যয়ের চার্ট দেখা যাবে। কোন আসনের কলামে ক্লিক/দুই বার ট্যাপ করলে সেই আসনের দলভিত্তিক ব্যয় দেখা যাবে।

BAY OF BENGAL Dhaka Comilla Munshiganj Mymensingh Sylhet Khagrachari Bhola Borguna Shatkhira Gopalganj Magura Chuadanga Pabna Rajshahi Gaibandha Lalmonirhat Rangamati Cox's Bazar Noakhali Chandpur Patuakhali Khulna Pirojpur Madaripur Jhinaidaha Meherpur Manikganj Gazipur Brahmanbaria Nator Sunamganj Jamalpur Jaipurhat Nilfamari Thakurgaon Habiganj Panchagarh Netrokona Tangail Chittagong Barisal Narail Narsingdi Rajbari Nawabganj Bogra Dinajpur Kurigram Maulvibazar Bandarban Feni Lakshmipur Jhalokati Bagerhat Jessore Kushtia Shariatpur Faridpur Narayanganj Kishoreganj Sirajganj Naogaon Sherpur Rangpur MYANMAR TRIPURA (INDIA) MEGHALAYA (INDIA) WEST BENGAL (INDIA) 0 Divisional Headquarter 50 100 km Capital BANGLADESH (Administrative Divisions) Divisional Boundary International Boundary

এই অনুসন্ধানটি তৈরি করা হয়েছে রিপোর্ট ফর দ্য ওয়ার্ল্ডের সহায়তায়, যে উদ্যােগ বিশ্বজুড়ে স্থানীয় স্বাধীন সাংবাদিকতাকে সহায়তা করে।

ডিসক্লেইমার অবস্থা
ব্যয়ের মানদণ্ড
গড় ব্যয়/বিজ্ঞাপন
সর্বোচ্চ একক ব্যয়
প্রার্থী পেজ ব্যয়
জেলা সংখ্যা